​হিঙ্গলগঞ্জে তিন নদীর মোহনায় ভাসমান তেরঙ্গা যাত্রা

হিঙ্গলগঞ্জে নদীপথে তিন নদীর মোহনায় ভাসমান তেরঙ্গা যাত্রা, নৌকায় জাতীয় পতাকা হাতে স্কুল পড়ুয়া থেকে বিধায়ক ও আধিকারিকরা

স্বাধীনতার আবহে এবার জলপথে দেশপ্রেম। হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল, কালিন্দী ও গৌড়েশ্বর - তিন নদীর মোহনায় অনুষ্ঠিত হলো অভিনব ভাসমান তেরঙ্গা যাত্রা।

নদীপথে সারি সারি নৌকায় জাতীয় পতাকা হাতে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ ও এলাকার বিশিষ্টরা। জলে-আকাশে মিশে গেল তেরঙ্গার রঙ। হিঙ্গলগঞ্জের এই অসাধারণ দৃশ্য নজর কাড়ল সকলের। হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র, হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও দেবদাস গাঙ্গুলী তিনিও নৌকায় চেপে তেরঙ্গা হাতে যাত্রায় সামিল হন।

"বন্দেমাতারাম" ও "ভারত মাতার জয়" ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নদীপাড়। সুন্দরবন লাগোয়া এই এলাকায় নদীপথে এভাবে তিরঙ্গা যাত্রা এই প্রথম।

মুখ্যমন্ত্রীর নির্দেশে "হর-ঘর তিরঙ্গা" কর্মসূচির অঙ্গ হিসেবেই এই ভাসমান যাত্রা। প্রত্যেকের বাড়িতে পতাকা উত্তোলন ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

সতর্কীকরণ (Disclaimer): এই প্রতিবেদনে প্রকাশিত তথ্যসমূহ স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভিত্তিতে তৈরি করা হয়েছে। 'নেটওয়ার্ক বাংলা' এবং এর প্রতিবেদক শুধুমাত্র তথ্য সম্প্রচারের দায়িত্ব পালন করেছেন।
খবরটি প্রকাশ করা হয়েছে: নেটওয়ার্ক বাংলা ওয়েবডেস্ক থেকে

প্রকাশক

রাহিম আলম

নেটওয়ার্ক বাংলা

Post a Comment

Previous Post Next Post