জাল দলিল চক্রের পর্দা ফাঁস করল পুলিশ, সম্পত্তি হাতানোর অভিযোগে গ্রেফতার ১
বাদুড়িয়া পৌরসভার ১১ নং ওয়ার্ডের নাগরপুর এলাকার ঘটনা
সর্বশেষ আপডেট: ২৮/০৮/২০২৬
সোহিনী রায় নামের কলকাতার এক বাসিন্দার জমি রয়েছে বাদুড়িয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নাগরপুর এলাকায়। সেই জমির মধ্যে ১২ শতক জমি ভুয়ো ও জাল দলিল তৈরি করে হাতানোর অভিযোগে জাহাঙ্গীর মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাদুড়িয়া থানার পুলিশ।
বাদুড়িয়া থানার পুলিশ অভিযুক্ত জাহাঙ্গীর মোল্লাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের সাথে আরও কারা যুক্ত রয়েছে এবং এই চক্রের মূল পান্ডার খোঁজে ইতিমধ্যেই বিশেষ তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ প্রশাসন।
সতর্কীকরণ (Disclaimer): এই প্রতিবেদনে প্রকাশিত তথ্যসমূহ স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী এবং পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে তৈরি করা হয়েছে। 'নেটওয়ার্ক বাংলা' এবং এর প্রতিবেদক শুধুমাত্র তথ্য সম্প্রচারের দায়িত্ব পালন করেছেন। কাউকে দোষী বা অপরাধী সাব্যস্ত করা আমাদের উদ্দেশ্য নয়, এটি সম্পূর্ণভাবে দেশের বিচারব্যবস্থা ও আদালতের বিচারাধীন বিষয়।
খবরটি প্রকাশ করা হয়েছে: নেটওয়ার্ক বাংলা ওয়েবসাইট থেকে
প্রকাশক
রাহিন আলম
নেটওয়ার্ক বাংলা
