যৌনপল্লী চালানোর অভিযোগ! মাটিয়ায় বিজেপি নেতার ওপর ডিম ছুড়লেন কর্মীরা

মাটিয়ায় বিজেপি নেতা কৃষ্ণ তরফদারের বিরুদ্ধে দলীয় কর্মীদের বিক্ষোভ

যৌনপল্লী চালানোয় মদত ও তৃণমূলকে প্রশ্রয়! নিজ দলের নেতার ওপর ডিম ছুড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

বসিরহাট উত্তর বিজেপি ২ নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণ তরফদারকে ঘিরে উত্তপ্ত মাটিয়া

✍️ বিশেষ প্রতিবেদন: রাহিন আলম (চিফ এডিটর, নেটওয়ার্ক বাংলা)
📍 গ্রাউন্ড জিরো কভারেজ: সরাসরি মাটিয়া বাজার থেকে এক্সক্লুসিভ

এবার নিজ দলের নেতার বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ তুলে পথে নামলেন বিজেপি কর্মীরা। নেটওয়ার্ক বাংলার চিফ এডিটর রাহিন আলম সরাসরি ঘটনাস্থল মাটিয়া বাজার থেকে সরজমিনে এই খবর সংগ্রহ করেছেন। জানা গিয়েছে, বিক্ষোভকারী কর্মীদের অভিযোগের তির বসিরহাট উত্তর বিজেপি ২ নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণ তরফদারের দিকে।

স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, কৃষ্ণ তরফদারের মদতেই এলাকায় রমরমিয়ে চলছে যৌনপল্লী। যার ফলে হু হু করে বাড়ছে নানা অসামাজিক কার্যকলাপ। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, যেসব তৃণমূল আশ্রিত হার্মাদরা একসময় বিজেপি নেতা-কর্মীদের ওপর চরম সন্ত্রাস চালাত, বর্তমানে তাদেরকেই সরাসরি প্রশ্রয় দিচ্ছেন এই বিজেপি নেতা।

এই সমস্ত গুরুতর অভিযোগ তুলে রবিবার দুপুরে কৃষ্ণ তরফদারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন দলেরই কর্মী-সমর্থকরা। বিক্ষোভের মাঝেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলেও জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা মাটিয়া বাজার এলাকায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মাটিয়া থানার পুলিশ। এরপর পুলিশই উত্তেজিত কর্মীদের হাত থেকে কৃষ্ণ তরফদারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সতর্কীকরণ (Disclaimer): এই প্রতিবেদনটি 'নেটওয়ার্ক বাংলা'-এর চিফ এডিটর কর্তৃক সরাসরি ঘটনাস্থল (মাটিয়া) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। কাউকে দোষী বা অপরাধী সাব্যস্ত করা আমাদের উদ্দেশ্য নয়, এটি সম্পূর্ণভাবে দেশের বিচারব্যবস্থা ও পুলিশের তদন্তাধীন বিষয়।
সম্পূর্ণ মৌলিক কভারেজ: নেটওয়ার্ক বাংলা-এর নিজস্ব সম্পত্তি

চিফ এডিটর ও প্রকাশক

রাহিন আলম

নেটওয়ার্ক বাংলা

Post a Comment

Previous Post Next Post