ভোট মিটতেই দেগঙ্গায় উদ্ধার তাজা বোমা! কড়া নিরাপত্তায় নিষ্ক্রিয় করল সিআইডি-র বম্ব স্কোয়াড
- 🔴 ভোট মিটতেই দেগঙ্গায় উদ্ধার তাজা বোমা!
- 🔴 বাসুদেবপুর ও বল্লভপুরে পুলিশের গোপন অভিযান।
- 🔴 কালিয়ানীর নির্জন এলাকায় বোমা নিষ্ক্রিয় সিআইডি-র।
- 🔴 ঘটনাস্থলে মোতায়েন পুলিশ, দমকল ও মেডিক্যাল টিম।
২০২৬ বিধানসভা নির্বাচনের পর ফের সংবাদের শিরোনামে দেগঙ্গা। গোপন সূত্রে খবর পেয়ে দেগঙ্গা থানার বাসুদেবপুর ও বল্লভপুর এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ।
শনিবার দুপুরে দেগঙ্গা থানার কালিয়ানী এলাকার একটি নির্জন জায়গায় অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করে সিআইডি-র বম্ব স্কোয়াড। যেকোনো ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। গোটা প্রক্রিয়াটি চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ, দমকল এবং স্বাস্থ্য কর্মীরা।