আজ 24/08/2026 দেগঙ্গায় অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে টাকি রোড অবরোধ মহিলাদের, বিডিও অফিসে তুমুল বিক্ষোভ

দেগঙ্গায় অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে তুমুল বিক্ষোভ, টাকি রোড অবরোধ মহিলাদের

(24/08/2026) বিডিও অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ, চক্রান্তের অভিযোগ তুলল বিজেপি

দেগঙ্গা, ২৪ আগস্ট: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। সোমবার দুপুরে দেগঙ্গা বিডিও অফিসের সামনে রাজ্য সড়ক টাকি রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান টাকা না পাওয়া মহিলারা। দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

বেশ কিছু সময় অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে তা তুলে দেওয়া হলে, বিক্ষোভকারী মহিলারা সোজা বিডিও অফিসের গেটের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের জেরে বিডিও অফিসের গেট বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ। বিক্ষোভকারী মহিলাদের দাবি, অন্নপূর্ণা যোজনার জন্য তাঁরা অফলাইন এবং অনলাইন মিলিয়ে দু'বার আবেদন করেও টাকা পাননি। অথচ যাঁদের গাড়ি এবং দোতলা বাড়ি আছে, তাঁরা ঠিকই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কিন্তু গরিব খেটে খাওয়া মহিলারা আবেদন করেও বঞ্চিত হচ্ছেন, যার জেরেই এই বিক্ষোভের পথ বেছে নিয়েছেন তাঁরা।

টাকা না পাওয়ায় সাধারণ মানুষকে বারবার ব্লক অফিসে ঘুরে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এ বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী দীপিকা চ্যাটার্জি বলেন, "যোগ্য মহিলারা পুজোর আগে ঠিকই টাকা পেয়ে যাবেন। বিরোধী তৃণমূল, সিপিআইএম এবং আইএসএফ চক্রান্ত করে মহিলাদের রাস্তায় নামিয়ে অরাজকতা সৃষ্টি করতে চাইছে।"

সতর্কীকরণ (Disclaimer): এই প্রতিবেদনে প্রকাশিত তথ্যসমূহ স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী এবং পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে তৈরি করা হয়েছে। 'নেটওয়ার্ক বাংলা' এবং এর প্রতিবেদক শুধুমাত্র তথ্য সম্প্রচারের দায়িত্ব পালন করেছেন। কাউকে দোষী বা অপরাধী সাব্যস্ত করা আমাদের উদ্দেশ্য নয়, এটি সম্পূর্ণভাবে প্রমাণের বিষয় এবং আদালতের বিচারাধীন বিষয়।
খবরটি প্রকাশ করা হয়েছে: নেটওয়ার্ক বাংলা ওয়েবসাইট থেকে

প্রকাশক

রাহিন আলম

নেটওয়ার্ক বাংলা

Post a Comment

Previous Post Next Post