বসিরহাট উত্তরের বিধায়ক মোহাম্মদ তৌসিফুর রহমানের বিশেষ উদ্যোগ: আইনি সমস্যায় ফ্রিতে পাশে থাকার বড় ঘোষণা


 একটি পোস্ট থেকে জানা গেছে, বসিরহাট উত্তরের বিধায়ক মোহাম্মদ তৌসিফুর রহমান একটি বিশেষ মানবিক ও আইনি উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে জানানো হয়েছে যে, 'SIR' এ যাদের নাম ডিলিট এবং ট্রাইব্যুনাল তালিকায় রয়েছে, তাদের যদি কোনো প্রকার আইনি সহায়তার প্রয়োজন হয়, তবে তাদের পাশে দাঁড়াবে এই টিম এবং সব রকমের আইনি সহযোগিতা করা হবে।

পোস্টারে আরও উল্লেখ করা হয়েছে যে, খুব শীঘ্রই এই সহায়তার জন্য একটি অফিশিয়াল নম্বর জারি করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা এই সেবার অধীনে অভিজ্ঞ উকিলদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া এবং সঠিক গাইডলাইন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল বার্তা হলো—"ন্যায়ের পক্ষে, মানুষের পাশে; আমরা আছি, থাকবো আপনার পাশে।"

Post a Comment

Previous Post Next Post