এক মাস পরেও ফিকে নয় জয়ের উচ্ছ্বাস! ভাঙ্গড়ে আইএসএফের বিশাল বিজয় মিছিল।

 



ভোটের রায় ঘোষণার এক মাস পেরিয়ে গেলেও ভাঙ্গড়ে আইএসএফ কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে কোনো ভাটা নেই। আজ ভাঙ্গড় ১ নম্বর ব্লকের সভাপতি ফিরোজ খানের নেতৃত্বে আয়োজিত হলো বিশাল ‘ভিশন বিজয় মিছিল’।


ব্যান্ড পার্টির তালে তালে নাচ, রঙিন আবির আর কর্মীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ভোটের ফল প্রকাশের এতদিন পরেও কর্মীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।


হাজারো কর্মী-সমর্থকের উপস্থিতিতে মিছিলটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। কর্মীদের বক্তব্য, এই বিজয় মিছিল প্রমাণ করে ভাঙ্গড়ে আইএসএফের সংগঠন আরও শক্তিশালী হয়েছে এবং জয়ের আনন্দ এখনও অটুট রয়েছে।


ব্যান্ড, আবির আর উৎসবের আমেজে আজ ভাঙ্গড়ের রাস্তাঘাট যেন এক অন্য রূপ ধারণ করেছিল।


ভাঙ্গড় থেকে মুকিম মোল্লা, নেটওয়ার্ক বাংলা।

Post a Comment

Previous Post Next Post